সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দা-সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে রাজিব সরকার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাজিব কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ সরকারের ছেলে।
পুলিশ জানায়, নেত্রকোনা-সুনামগঞ্জের সীমান্ত বাউসারী ও কামাউরা এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের এই এলাকা দিয়ে মাদকসহ সকল কিছু চোরাচালান হয়ে থাকে। এখানে বাঁধা দিলে অথবা ব্যবসায়ী হলে দ্বন্দ্বের জেরে মারধরের ঘটনা প্রায়ই শোনা যায়। এর আগেও একই এলাকায় একটি পুকুর থেকে সম্প্রতি আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
মরদেহ উদ্ধারের ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানাান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। কাজ করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ কাজ করছে প্রকৃত রহস্য বের করতে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed