জকিগঞ্জে বসত ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বসত ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের তীরের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার বার ঠাকুরি ইউনিয়নের আমলশিদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহিন আহমদ (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মাদ্রাসায় পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি বেকার অবস্থায় জীবনযাপন করছেন। আজ সন্ধ্যায় ঘরের ভেতর তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন শাহিনের স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জকিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই)অপু সরকার বলেন, ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে।
তিনি জানান, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed