বাহুবলে ৩৮০০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবা সহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সদর কোম্পানি ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় বাহুবল উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জহুরা বেগম (২৪) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের রাজু আহম্মেদের স্ত্রী।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed