Main Menu

সিলেটে হোটেল থেকে তরুণ-তরুণী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারের একটি আবাসিক হোটেল থেকে দুই তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার বেলা ১টা ১০ মিনিটের দিকে বন্দরবাজারের তালহা রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলো- ছাতকের মাসুম আহমদ (২৮) ও সোনিয়া আক্তার (২৬)।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিমের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed