সিলেটে চোরাই পথে আসা ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: ভারত থেকে চোরাই পথে আসা প্রায় ৫ হাজার কেজি চিনি জব্দ করেছে পুলিশ। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের শাহপরাণ থানধীন দাসপাড়া এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. দিলদার আহমদ (২৪) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়ামাটি গ্রামের মৃত সমছুর উদ্দিনের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শাহপরাণ মাজার তদন্ত কেন্দ্রের পুলিশ টিম মঙ্গলবার দুপুরে দাসপাড়া এলাকার মুসলিম স্কুলের পাশে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে থাকা ১০০ বস্তা (৪ হাজার ৯০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করে। এসব চিনির দাম ৫ লাখ ৮৮ হাজার টাকা।
এসময় গ্রেপ্তারকৃত দিলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed