সিলেটে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্নহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কামালগড়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। ফেরদৌস বেগম (১৮) নামের ওই তরুণী নিজের পরনের ওড়নার মাধ্যমে টয়লেটের ভ্যান্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তিনি মৃত নুর মিয়ার মেয়ে। তাদের পরিবার কামালগড়ের ১৩১ নং ভাড়া বাসায় থাকতেন। এ বাসাতেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাদের মূল বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায়।
রোববার (২ ফেব্রুয়ারী) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, রাতে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি বলেন, বাসার বাথরুমের ভ্যান্টিলেটরের সঙ্গে তরুণীর পরনের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তরুণী আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে। এছাড়া ময়না তদন্ত প্রতিবেদন হাতে এলে ঘটনার ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
সোমবার বিকেলে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed