ভিসা আবেদনকারীদের জন্য নতুন পদ্ধতি চালু করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন ভিসার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যেটি কার্যকর করা হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
এতে বলা হয়, আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবারের (৭ ফেব্রুয়ারি) মধ্যে www.ustraveldocs.com ওয়েবসাইটটি থাকবে না।
মার্কিন দূতাবাস জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে নতুন পদ্ধতিতে তাদের ওয়েবসাইট সেবা শুরু করতে যাচ্ছে।
তবে বুধ থেকে শুক্রবারের মধ্যে যেসব ভিসা আবেদনকারীর সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা আছে, তারা নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হবেন।
৪ ফেব্রুয়ারি থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু হবে। প্রতি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাবে।
ভিসাপ্রত্যাশীদের আবেদন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ করা হয়েছে।
Related News
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন।Read More
নরসিংদীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামেরRead More



Comments are Closed