ওসমানীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার পল্লী এলাকা মাদারবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা উপজেলার বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে একটি মিছিল বের করে। রোববার (২ ফেব্রুয়ারী) রাত সোয়া ৮টার দিকে তারা এ মিছিলের আয়োজন করে। মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, রাত সোয়া ৮টার দিকে মাদারবাজারে উপজেলার বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে নবগ্রাম হাজি মো. ছাইম উচ্চ বিদ্যালয় এর সম্মুখ থেকে একটি মিছিলের আয়োজন করে। এসময় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শ্লোগান দিয়ে বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
গত সপ্তাহে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতৃবৃন্দের সহায়তায় স্থানীয় মাদারবাজারে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসেবে যে কম্বল বিতরণ করা হয়, তাতে লেখা থাকে ‘জয় বাংলা’ শ্লোগান। বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের গ্রামের বাড়ি উপজেলার উসমানপুর ইউনিয়নে। নাজমুল ইসলামের বড় ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়ালী উল্লাহ বদরুল উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। রাজনৈতিক মহলের দাবী, জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল ও প্রবাসী আওয়ামীলীগ নেতৃবৃন্দের সহযোগিতায় উছমানপুর ইউনিয়নে ছাত্রলীগ সংগঠিত হয়ে মিছিলের আয়োজন করতে সক্ষম হয়েছে।
এদিকে, মাদারবাজারে ছাত্রলীগের মিছিলের পর ওসমানীনগর থানায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু মিছিলে যারা ছিল তাদের গ্রেপ্তার করা হয়নি বলে জানান স্থানীয় লোকজন।
ওসমানীনগর থানা পুলিশের সেকেন্ড অফিসার নূর হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ থানায় এসেছে। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট জেলা সহকারী পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed