জগন্নাথপুরে এনআইডি জালিয়াতি, নির্বাচন কর্মকর্তাসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে সংযোজন-বিয়োজনসহ বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমানকে (৫০) ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৫)।
জানা গেছে, সোমবার বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ে এনআইডি শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি দুর্নীতি অভিযোগে তদন্তে আসে। তদন্ত কার্যক্রমে বিভিন্ন নথিপত্রসহ ডকুমেন্টরি পর্যবেক্ষণ করে এনআইডি সংক্রান্তে তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিক জালিয়াতিতে ওই কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে তথ্য প্রমাণ পায়।
পরে তদন্তকারী ওই কর্মকর্তা থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ওই দুইজন পুলিশ হেফাজতে রয়েছেন। তবে এখনো কর্তৃপক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি আমরা দেখছি।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed