চব্বিশের শহিদদের স্মরণে শাবিতে দোয়া ও জিয়াফত অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে দোয়া ও জিয়াফত অনুষ্ঠান। শাবিপ্রবির বিপ্লবি সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে এই আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমেদ হেলাল ও গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন ‘ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের কিছুদিন না পেরুতেই তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ফের বৃদ্ধি পেয়েছে। আজ জিয়াফত অনুষ্ঠানে যেভাবে সবাই একত্র হয়েছি দেশের স্বার্থেও আমাদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত। তাই নতুন প্রশাসন দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিটি কার্যক্রম শিক্ষার্থীবান্ধব করার চেষ্টা করছে। ফ্যাসিজম যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’
উল্লেখ্য, জিয়াফত উপলক্ষ্যে ৩টি গরু ও ২টি ছাগল জবাই করা হয়। রেজিস্ট্রেশনের মাধ্যমে শাবিপ্রবির দেড় হাজারের অধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More




Comments are Closed