হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় টিটক মিয়া (২২) নামে এক মোটর সাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার সুতাং বাইপাস রোড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিটক মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের কদ্দুস মিয়ার পুত্র।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ি ওই মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed