নরসিংদীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন তার মা আসমা বেগম (৪০)।
সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজার-সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। হতাহত দুজন চা-দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ওসি এমদাদ হোসেন।
নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে নিজের চা ও পানের দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। দ্বিতীয় তলার ঘরে ঢুকেই স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন তিনি। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ আসমা বেগমকে উদ্ধার করে প্রথমে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে ভর্তি করে। কিশোরী মেয়ে তিথিকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার আরেক প্রতিবন্ধী শিশু সন্তানকে অক্ষত অবস্থায় বাথরুম থেকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে বাড়িটি ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন।
এ ছাড়াও সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
গৃহকর্তা মোফাজ্জল হোসেন জানান, ছোট বাড়িটির নিচতলায় কাপড়ের দোকানের গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়। দ্বিতীয় তলায় তিনি স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করেন। নিহত মেয়ে তিথী স্থানীয় মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।
কে, কারা, কী কারণে তার স্ত্রী-সন্তানকে ঘরে ঢুকে হতাহতের ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছেন না বলে জানান তিনি।
এ বিষয়ে নরসিংদী সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন, ‘কি কারণে, কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’
Related News
নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহRead More
নরসিংদীর দূর্গম চরাঞ্চলে টেটাযুদ্ধ, আহত কমপক্ষে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিটিরচর এলাকায় দুইRead More



Comments are Closed