শান্তিগঞ্জে ঢাকাগামী এনা পরিবহনের বাস উল্টে আহত ৫
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এনা পরিবনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিক আহত যাত্রীদের নাম ঠিকানা জানা যায়নি।
সোমবার (২৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতির এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬২৫) সোমবার বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের পূর্বে পার্শ্বে পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের উত্তর পার্শ্বে পড়ে উল্টে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জয়কল হাইওয়ে পুলিশ ফাঁড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ ও শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান সহ পুলিশের অন্যান্য সদস্যরা।
সুনামগঞ্জ জেলার জয়কল হাইওয়ে পুলিশ ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed