হবিগঞ্জে ডোবা থেকে মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে অবস্থিত আধুনিক স্টেডিয়াম এলাকার একটি ডোবা থেকে মঞ্জব আলী (৫৩) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
মৃত মঞ্জব আলী সদর উপজেলার লোকড়া ইউনিয়নের লোকড়া গ্রামের রওশন আলীর ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির জানান, বাইপাস সড়কে অবস্থিত আধুনিক স্টেডিয়াম এলাকার একটি ডোবার ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মারা যাওয়া মঞ্জব আলী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। মৃতদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed