সিলেটে দুই স্ত্রীর কলহের জেরে স্বামীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) সকালে নগরীর সওদাগরটুলাস্থ বারী মিয়ার কলোনি থেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শুকুর আলী (৪০) সিলেটের বিশ্বনাথের রামপাশা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। দুই স্ত্রীর কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুকুর আলী দুই বিয়ে করেছেন। প্রায়ই তার সাথে ২ স্ত্রীর ঝগড়া বিবাদ লেগে থাকতো। কয়েকদিন আগে এক স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এ নিয়ে প্রায়ই আত্মহত্যা করার হুমকি দিতেন শুকুর আলী। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা বরা হচ্ছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। প্রায় সময় তিনি আত্মহত্যা করার হুমকি দিয়ে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed