নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার তেরো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান (২০)। এরমধ্যে নিহত ফাযদিন মহাদেবপুর বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মোটরসাইকেলে করে মহাদেবপুরে ফিরছিলেন তারা। এ সময় ১৩ মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে রেজুয়ানের মৃত্যু হয়।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed