Main Menu

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৬ জানুয়ারি

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৬টি পদে ৬৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করেছেন নির্বাচন কমিশনার।

Manual5 Ad Code

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে আইনজীবী সমিতির লাইব্রেরি হলে মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক এবং সহকারি নির্বাচন কমিশনার এম. আবদুল করীম আকবরী ও জামিল আহমদ এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সমিতির বর্তমান সভাপতি অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, সাবেক সভাপতি সর্বজনাব আব্দুল খালিক, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এ কে এম শমিউল আলম, মোঃ জামিলুল হক জামিল, মোঃ সামছুল হক, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ, মোঃ আব্দুল কুদ্দুছ ও মাহফুজুর রহমান এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন-নূর প্রমুখ।

Manual6 Ad Code

এ সময় বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীগণ ছাড়াও শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ছিল ৬ জানুয়ারি। এতে পাঁচজন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করায় নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে শেষ মূহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮৫০ জন। ২৬টি পদের বিপরীতে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৬৫ জন আইনজীবী প্রার্থী।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৬টি পদে প্রতিদ্ব›দ্বীতাকারী আইনজীবীবৃন্দরা হলেন-সভাপতি পদে এ টি এম ফয়েজ উদ্দিন ও সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সহ-সভাপতি-১ পদে জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), জ্যোৎন্সা ইসলাম, মোঃ আলী হায়দার ও সৈয়দ ফেরদৌস আহমদ, সহ-সভাপতি-২ পদে আব্দুস সোয়েব আহমদ, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ মখলিছুর রহমান ও মোঃ আফরোজ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, জোহরা জেসমিন, দেলোয়ার হোসেন দিলু, মাসুদুর রহমান খান (মুন্না), মুমিনুর রহমান (টিটু), মোঃ আজিম উদ্দীন, মোঃ জোবায়ের বখ্ত জুবের ও মোঃ মসরুর চৌধুরী (শওকত), যুগ্ম সম্পাদক-১ পদে ইকবাল আহমদ, মোঃ অহিদুর রহমান চৌধুরী ও মোঃ তাজ রীহান (জামান), যুগ্ম সম্পাদক-২ পদে আমির মোঃ আমিনুর রব চৌধুরী, কানন আলম, মোঃ তানভীর আখতার খান, মোঃ রব নেওয়াজ রানা, মোঃ তাহমিনুল ইসলাম খান ও মোছাঃ সেবা বেগম, সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মঈনুল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে দেবব্রত চৌধুরী লিটন ও সৈয়দ রাব্বী হাসান তারেক, লাইব্রেরি সম্পাদক পদে সুলেমান আহমদ চৌধুরী ও হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার পদে দিলীপ কুমার কর ও মোঃ ছয়ফুল আলম, সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদে আবুল কালাম আজাদ (রিপন), মোহাম্মদ নাজমুল হুদা, মোঃ আব্দুল্লাহ আল হেলাল, মোঃ কাওছার জুবায়ের, মোঃ খোরশেদ আলম খোকন ও মোঃ নাজমুল ইসলাম, সহ সম্পাদকের ৩টি পদে এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, কাওছার আহমদ, শায়েদ আহমদ, হানিফ আহমদ ও মোঃ আশরাফ হোসাইন, এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে আবু মোঃ আসাদ, আব্দুল মালিক, আশিক উদ্দিন (আশুক), এ এস এম আব্দুল গফুর, এ কে এম ফখরুল ইসলাম, কল্যাণ চৌধুরী, জুবের আহমদ খান, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, মনজুর আহমদ, মামুন আহমদ শিকদার, মোর্তাজা আহমদ চৌধুরী, মোছাঃ আয়েশা সিদ্দিকা শিপা, মোঃ আলীম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ছয়ফুল হোসেন, মোঃ জামিলুল হক জামিল, রমেন্দু সিংহ চৌধুরী ও লুৎফা বেগম চৌধুরী প্রতিদ্ব›িদ্বতা করছেন।

Manual8 Ad Code

সিলেট জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক এবং সহকারি নির্বাচন কমিশনার এম আবদুল করীম আকবরী ও জামিল আহমদ সমিতির সকল বিজ্ঞ সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code