মাধবপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে আসমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭টায় মাধবপুর পৌরসভার গুমুটিয়া গ্রামের তার স্বামীর বাড়ির একটি বসতঘরের দরজা ভেঙ্গে আসমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লাশ বিছানায় ছিলো, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পর থেকে আসমার দেবর পলাতক রয়েছেন।
আসমা আক্তার গুমুটিয়ার সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের চন্দনা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।
সাড়ে তিন বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে আসমার বিয়ে হয়। আরিসা আক্তার নামে তাদের ৭ মাস বয়সের একটি কন্যাসন্তান রয়েছে।
নিহত আছমা আক্তারের ছোট বোন সিলেটের ওসমানীনগর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রাবেয়া আক্তার রত্না জানান, ‘আসমার উপর বেশ কিছুদিন ধরেই শাশুড়ি নুরজাহান বেগম ও ননদ তাসলিমা আক্তার শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। রোববারও আছমাকে মারধর করে শাশুড়ি ও ননদ। নির্যাতন সইতে না পেরেই আমার বোন আত্মহননের পথ বেছে নিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন- পুলিশ সকালে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পলাতক মোশারফকে খুঁজছে পুলিশ।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed