মাধবপুরে গাঁজাসহ ৫ মাদক কারবারীকে ধরলো র্যাব
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) এর বিশেষ অভিযানে মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রুয়েল আহমে (২৬), আফজাল হোসেন (২২), আজাদ মিয়া (২৩), সোয়েব মিয়া (২৭) ও আমির হোসেন (২৪)।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবারে ভিত্তিতে ৬ জানুয়ারি সকাল ৭টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও অপর আরেকটি অভিযানে একই উপজেলার তেলিয়াপাড়ায় ১০ কেজি গাঁজাসহ আমির হোসেন নামের যুবককে গ্রেফতার করে র্যাব।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed