শাল্লা’র সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট অবনী মোহন দাশকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ।
সোমবার (৬ জানুয়ারী) বিকালে শাল্লা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, এডভোকেট অবনী মোহন দাশের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ সদর থানায় মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অবনী মোহন দাশকে সুনামগঞ্জ সদর থানার মামলায় গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed