শান্তিগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০) ও শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। শব্দ শুনে স্থানীয় লোকজন এসে দেখেন মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলে পড়ে আছেন। ততক্ষণে তারা দুজনই মারা গিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃত দুইজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
মেডিকেল শিক্ষার্থীদের সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিতRead More
সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে নজির হোসেন (২৪) নামে এক যুবকেরRead More



Comments are Closed