দোয়ারাবাজার সীমান্তে ৭ ভারতীয় গরু আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী সীমান্ত দিয়ে চোরাইপথে আনা সাতটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
সোমবার (৬ জানুয়ারী) ভোর রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা সীমান্ত এলাকা থেকে গরুগুলো জব্দ করে বাগানবাড়ী বিওপি। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সুত্রে জানা যায়, সোমবার ভোররাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা সীমান্ত দিয়ে সাতটি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে সাতটি ভারতীয় গরু জব্দ করে বাগানবাড়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
গরুগুলো পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed