Main Menu

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। সোমবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা এসব পণ্য জব্দ করে। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের চেষ্টাকালেও বেশ কিছু পণ্য জব্দ করে বিজিবি।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবিরহাওর ও লাফার্জ বিওপি।

এসময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চিনি, পোস্তদানা, কেনু, মহিষ, গরু মাদক জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ। অভিযানকালে চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত ট্রলি ও প্রাইভেটকার জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তারক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed