সিলেট-ঢাকা মহাসড়কে বাস-প্রাইভেট কার সংঘর্ষে আহত ২৫
বৈশাকী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেট থেকে চাঁদপুর গামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেট কার ও বাস সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারে থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ক্লিনিকে প্রেরণ করে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে যাত্রীরা আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত কোন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক নয়। ওসি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed