সিলেটে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ তরুণ
বৈশাখী নিউজ ডেস্ক: বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের এক তরুণ। গত ২৮ ডিসেম্বর সকাল থেকে মো. তৈইবুর রহমান (১৯) নামের এ তরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি সিলেট নগরের ভাতালিয়া এলাকার ৩১ নং বাসার মৃত রতন মিয়ার ছেলে ও সদর উপজেলার টুকেরবাজার এলাকার শাহ খুররম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির কমার্স বিভাগের ছাত্র।
এ বিষয়ে গত ৩০ ডিসেম্বর তৈইবুর রহমানের মা আঙ্গুরা বেগম সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, তৈইবুর রহমান ২৮ ডিসেম্বর সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়ে যান। দুপুর গড়িয়ে বিকেলেও বাসায় না ফিরলে পরিবারের লোকজন স্বজন ও বন্ধুদের বাড়িতে খোঁজ করে তার সন্ধান পাননি। পরদিনও তৈইবুর বাসায় না ফিরলে ৩০ ডিসেম্বর থানায় মিসিং ডায়েরি করেন তার মা।
এ বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. জালাল উদ্দিন বলেন, আমরা বিভিন্ন সূত্র ধরে তাকে খোঁজার চেষ্টা করছি। মুঠোফোনের কল লিস্টকে প্রাধান্য দিয়ে তদন্তকাজ এগুচ্ছে। আশা করি শীঘ্রই ভালো খবর মিলবে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed