ভূমিকম্পে কাঁপলো সিলেট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।
শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল ১০ টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজীব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান ৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
এদিকে, ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে মানুষজন বাসাবাড়ি থেকে বাইরে চলে আসেন। বহুতল ভবন থেকে অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। তবে ভূমিকম্পের ঘটনায় কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Related News
বাংলাদেশ-ভারত ও মিয়ানমারে ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় শনিবার (৩১ অক্টোবর) ১৬ ঘণ্টায় বাংলাদেশ ও আশপাশের অঞ্চলেRead More
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
বৈশাখী নিউজ ডেস্ক: দেড় ঘণ্টার ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।Read More



Comments are Closed