৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো চিলি
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
শুক্রবার (৩ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। এর উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০৪ কিলোমিটার গভীরে।
প্রসঙ্গত, বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে চিলি অন্যতম। ১৯৬০ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯ দশমিক ৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পে ছয় হাজারের মতো মানুষ নিহত হয়।
এ ছাড়া গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিলিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
Related News
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনেRead More
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতেRead More



Comments are Closed