বছরের প্রথম দুই দিনে সিলেট সীমান্তে ৪ ভারতীয় নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বছরের প্রথম দুই দিনে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ভারতীয় চার নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুইজন ও আগের দিন বুধবার দুইজনকে আটক করা হয়। অনুপ্রবেশের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সুনামগঞ্জের লাফার্জ বিওপির আওতাধীন ১২৩৯ সীমান্ত পিলারের পার্শ্ববর্তী শ্যামারগাঁও এলাকা দিয়ে দুই ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেন। খবর পেয়ে বিজিবি তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) ও একই গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাস (৬৫)। পরে তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।
এর আগে গত বুধবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমা সীমান্ত এলাকা থেকে ভারতের মেঘালয়ের ইস্ট খাসি হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে ব্লোমিং স্টারকে (৩২) আটক করে বিজিবি। ওই দিন একই জেলার বার্মন টিলা এলাকার গোমারুর ছেলে লোকাসকে (৫৫) আটক করা হয়। তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপদ রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। আটক ভারতীয় নাগরিকদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed