Main Menu

সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে কেয়া মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জেলে রিপন মিয়ার মেয়ে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার জয়শ্রী ইউনিয়নের লক্ষণখলা গ্রামে এই ঘটনা ঘটে।

শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষণখলা গ্রামের দুই বছর বয়সী শিশু কেয়া মনি সকাল ১০টার দিকে নিজ বাড়ি উঠানে খেলছিল। খেলার এক পর্যায়ে সে সবার অগোচরে বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। প্রায় ২ ঘণ্টা পরে বেলা ১২টার দিকে ভাসমান অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন এই শিশু মৃত্যুর খবরটির নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed