নওয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী নওয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় নওয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সৈয়দ তৈয়বুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক আব্দুল জব্বার, আমিনা বেগম,কামাল আহমদ, মরিয়ম আক্তার পলি,পিটিএ কমিটির সদস্য ডাঃ ফরিদ আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বি মনোহর আলী, দৌলতুর রহমান, আমির উদ্দিন, হাবিবুর রহমান, সাজিদ মিয়া,জৈন উদ্দিন প্রমুখ।
মা সমাবেশ অনুষ্ঠানের পর ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন সিনিয়র শিক্ষক বদরুল ইসলাম।
Related News
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More



Comments are Closed