বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আমিনুল ইসলামের চিকিৎস্বার্থে সাহায্যের আবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের বেপোরোয়া লাঠিচার্জে গুরুতর আহত জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বকুলের চিকিৎসার্থে পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ।
দলের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা শাহজাদা স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২৪ এর জুলাই-আগষ্টের আন্দোলনে গুরুতর আহত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলার জাগপার সভাপতি আমিনুল ইসলাম বকুলের খুব শীগ্রই সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন হবে। আহত হওয়ার পর থেকে নিজ খরচে এ পর্যন্ত হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তার অবস্থা এখন সংকটপন্ন। এখন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমিনুল ইসলাম বকুল এখন আর্থিক কষ্টে আছেন। তাই এই ছাত্র-জনতার অন্তবর্তী সরকারের কাছে আহত আমিনুল ইসলাম বকুলের চিকিৎসার স্বার্থে পাশে দাঁড়ানোর আহ্বান করছি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ০৪ ও ০৫ আগষ্ট পুলিশ-শিক্ষার্থী ও জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশের বেপোরোয়া লাঠির আঘাতে গুরুতর আহত হন মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল। তিনি বিগত ১৬ বছর মামলা, গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শ্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগষ্ট বিপ্লবে মরনপণ আন্দোলনে তিনি অংশগ্রহন করেন।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed