Main Menu

নন্দিরগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাওঁ ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে সাবেক মেম্বার মোশাহিদ আলীর সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিনের যৌথ পরিচালনায় লামাপাড়া পূর্ব মাঠে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি এম বশির আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সিলেট জেলা যুবদলের সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য নুর আহমদ কালা,আমির মিয়া, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুন নুর, নন্দিরগাওঁ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জৈন উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম বদর, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাবেক মেম্বার সৈয়দ লুৎফুর রহমান, মজর আলী,নাছির উদ্দিন, নন্দিরগাওঁ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাবেক মেম্বার আপ্তাব আলী, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন বিরাই, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাসিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিফত উল্লাহ, সাধারণ সম্পাদক ময়বুর রহমান, বিএনপি নেতা আনামিয়া,তৈয়মুছ আলী নসিবুর রহমান, কাদির মিয়া,বাবুল মিয়া, বিলাল আহমদ, রিয়াজ উদ্দিন, নাজিম উদ্দীন, পিয়ার উদ্দিন, ইব্রাহিম আলী, জালাল উদ্দিন।

মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জয়নাল আবেদীন।

Share





Related News

Comments are Closed