ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮০০ পিস ইয়াবাসহ ভাই-বোন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র বিপুল পরিমান ইয়াবাসহ ভাই-বোনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের মো. শফিকুল ইসলাম উভয়ের ছেলে মো. আলাউদ্দিন (২৬) ও মোছা. রোজিনা বেগম (৩৯)। তারা উভয়ে সম্পর্কে আপন ভাই ও বোন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এ তথ্য নিশ্চিত করে জানায়, ব্রাহ্মনবাড়ীয়া সদর থানার শিমরাইলকান্দি এলাকা থেকে ৫৮০০ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪Read More
কুমিল্লায় তাজমিনকে ধানখেতে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাRead More



Comments are Closed