Main Menu

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা উত্তরবঙ্গ থেকে এসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

Manual2 Ad Code

লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

পুলিশ জানায়, শাহ আলী সুপার নামের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল। বাসটি রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

Manual6 Ad Code

ওসি ওসমান গণি বলেন, নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

 

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code