বিশ্বনাথে ছুরিকাঘাত ৩৫ হাজার টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেলিভারি ম্যানকে ছুরিকাঘাত করে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা ও আমেরগাঁও গ্রামের মধ্যবর্তী কালভার্টের কাছে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় রামপাশা ইউনিয়নের চকরাম প্রশাদ (লামারচক) গ্রামের বাসিন্দা ও স্থানীয় হেপি ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী আব্দুল বারি বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল বারির মুদি দোকান ও ডিলারশিপ ব্যবসায় দীর্ঘ ৬ মাস যাবত ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত আছেন। কাদিপুর গ্রামের রুবেল আহমদ (২৩)। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে মালামাল ডেলিভারি দেওয়ার জন্য রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজার, খাজাঞ্চী ইউনিয়নের মুফতির বাজার, খাজাঞ্চী রেলওয়ে স্টেশন বাজার ও রাজাগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হন।
আশুগঞ্জ বাজার, মুফতির বাজার ও খাজাঞ্চী স্টেশন বাজারে বাজারে মালামাল ডেলিভারি শেষে রাজাগঞ্জ বাজারে যাওয়ার পথে তেলিকোনা ও আমেরগাঁও গ্রামের মধ্যবর্তী কালভার্টের কাছে পৌঁছামাত্র একটি মোটরসাইকেলে করে আসা ৩ জন ছিনতাইকারী রুবেলের গতি রোধ করে। তারা রুবেলের কাছে থাকা টাকা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা রুবেলকে লক্ষ্য করে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং তার কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে, দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসময় রুবেলের ডাক-চিৎকার শোনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে হেপি ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী আব্দুল বারি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য আহত রুবেল আহমদকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed