হবিগঞ্জে বিজিবির অভিযানে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বিজিবির অভিযানে প্রায় পৌণে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, চকলেট, ট্যাবলেট, স্যুটের কাপড়সহ বিভিন্ন জাতের থান কাপড় জব্দ করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পক্ষ থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান জানান, ১২ ডিসেম্বর সকালে বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ভারতীয় চোরাচালানকৃত মালামাল ভর্তি একটি কাভার্ড ভ্যান আটকের উদ্দেশ্যে অভিযান চালায়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের ড্রাইভার কাভার্ড ভ্যানটি বিপরীত দিকে ঘুরিয়ে সিলেটের দিকে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে টহল দলটি কাভার্ডভ্যানটির পিছনে ধাওয়া করলে পুটিজুরি এলাকা গিয়ে কাভার্ড ভ্যানটির চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। এসময় ভ্যানটিতে থাকা ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্ সামগ্রী, চকলেট, ট্যাবলেট, স্যুটের কাপড় ও জর্জেট থান কাপড় পাওয়া যায়। পরে যা জব্দ করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি একাশি লাখ আশি হাজার টাকা।
লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান আরো জানান, জব্দকৃত মালামাল হবিগঞ্জ জেলা কাষ্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান বিরোধী এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
Related News
হবিগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ, প্রকাশ্যে ঘুরছে মামলার অভিযুক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের একRead More
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতিরRead More



Comments are Closed