হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারত থেকে অবৈধভাবে আনা তিন কোটি ৬১ লাখ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবি-৫৫ ব্যাটালিয়ন থেকে এ তথ্য জানানো হয়েছে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে এক হাজার ৪৭ পিস শাড়ি, আট হাজার ২৬৭ মিটার থান কাপড়, ৮৬০ মিটার সোফার কাপড়, ৬৫ হাজার পিস ক্রিম, ৪১২টি পারফিউম, বেবি লোশন ৩৬০টি এবং ২১ হাজার ৮৮০টি চকলেট।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী খান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির বিশেষ টহল দল বুধবার (৪ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাহেববাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
তখন মহাসড়কে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে যান। পরে এতে থাকা ভারতীয় শাড়ি, থান কাপড়, সোফার কাপড়, ক্রিম পারফিউম, লোশন ও চকলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, ভারত থেকে অবৈধ উপায়ে বাংলাদেশে আনা এসব পণ্যের বাজার মূল্য তিন কোটি ৬১ লাখ ৬৬ হাজার টাকা। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করা হবে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed