সিলেটের চা বাগানে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ট্রফি উন্মোচন করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস।
সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর ও তৃতীয় ম্যাচ ৯ ডিসেম্বর অনুষ্টিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।
রিজার্ভ- দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।
এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ড।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed