বাস ও ট্রাক চাপায় মোটরসাইকেলের ৪ আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ ও চকোরিয়ায় বাস ও ট্রাক চাপায় ৪ মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। রোববার ভোরে ও শনিবার রাতে পৃথক দূর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
রোববার (২৪ নভেম্বর) ভোর ৬টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের বোয়ালিয়া এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম ও তার বন্ধু শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নাঈম সরকার।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, সকালে পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় শাহজাদপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
খবর পেয়ে হটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে। তবে বাসটি পালিয়ে গেছে।
তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদরাসার সামনে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর আরিফুল আমিন বলেন, কক্সবাজারমুখী ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Related News
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More



Comments are Closed