Main Menu

প্রখ্যাত আলেম জমিয়ত নেতা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে শোক

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: খালিফায়ে মাদানী মাওলানা হাবিবুর রহমান রায়পুরী রহ এর সাহেবজাদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর সাবেক সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২২ নভেম্বর) রাত ১১.৩০ মিনিটে মৌলভীবাজার সদরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

Manual2 Ad Code

মরহুমের জানাজার নামাজ আজ শনিবার (২৩ নভেম্বর) বেলা ২টায় গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের রায়পুরে অনুষ্ঠিত হবে।

মরহুমের ইন্তেকালে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খয়ের, সাধারণ সম্পাদক নুরুল আমীন প্রমুখ।

Manual5 Ad Code

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মনসুরুল হাসান রায়পুরী শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম এর নিবেদিত এক সৈনিক ছিলেন। তার নেতৃত্বে আমরা দীর্ঘ দিন কাজ করেছি। তিনি একজন নিরলস জানবাজ নেতা ছিলেন। তিনি আন্দোলন সংগ্রামে আমৃত্যু এখলাসের সাথে কাজ করে গেছেন। আল্লাহ পাক তাঁর এই দ্বীনি মেহনতকে কবুল করেন। তাঁর ইন্তেকালে জমিয়ত একজন নিবেদিত নেতাকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code