আজমিরীগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার লামাবাজার ও টান বাজরে রবিবার মোবাইল কোর্টের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্টান থেকে ৫৫ কেজি পলিথিন জব্দ ও ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিপ্তরের সহকারী পরিদর্শক ও অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
জানা যায়,আজমিরীগঞ্জ বাজারের ব্যবসায়ী মেসার্স শামসুল ইসলাম কে ৫ হাজার টাকা ও ৩৮ কেজি পলিথিন, মেসার্স বিকাশ মোদক কে ৩০০০ হাজার টাকা ও ১৬ কেজি পলিথিন, প্রজেশ কুরিকে ৩০০ গ্রাম পলিথিন, ৫০০ টাকা, রতন কুরিকে ৭০০ গ্রাম পলিথিন, ৫০০ টাকা সহ মোট চারটি ব্যবসা প্রতিষ্টান থেকে ৫৫ কেজি পলিথিন ও ৯ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
আজমিরীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম জানান, অভিযানে প্রায় ৫৫ কেজি পলিথিন জব্দ ও ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অভিযান চলমান থাকবে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed