কমলগঞ্জে আওয়ামী লীগ নেতা আসিদ আলী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
কমলগঞ্জ থানায় সাংবাদিককে নির্যাতনের একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে তিনি কমলগঞ্জ থানা হাজতে রয়েছেন। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।
এর আগে বিভিন্ন মামলায় তাঁর দুই ছেলেকেও আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed