মাধবপুরে ৬৬ কেজি গাজাসহ মাদককারবারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: এক মাদক কারবারিকে ধরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তাদের একটি টিম হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কৃষ্ণনগর বাজার এলাকা থেকে ৬৬ কেজি গাঁজাসহ এই কারবারিকে আটক করেছে।
আটক মো. তারেক হোসেন (৪৮) মাধবপুর থানার গন্দবপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- তাদের সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে কৃষ্ণনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজাসহ মো. তারেক হোসেনকে আটক করেছে।
আটকের পর তাকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed