টাঙ্গুয়ার হাওরে নিখোঁজের ৪ ঘন্টা পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলে নেমে নিখোঁজের চারঘন্টা পর আলী আহসান (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।
এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। আলী আহসান ঢাকায় জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসে কর্মরত ছিলেন।
আলী আহসানের সহকর্মী আমিনুর রহমান বলেন, রাজধানী ঢাকা থেকে হাউজবোট যোগে ৩৪ জনের একটি টিম সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। হাউজবোটটি দুপুর ১২টার দিকে হাওড়ের ওয়াচ-টাওয়ারে যাত্রা বিরতি করে এবং সেখানে সবাই গোসলের জন্য পানিতে নামেন। তখন হাওরে কিছুটা ঢেউ ছিল। একপর্যায়ে গোসল শেষ করে সবাই বোটের উপরে উঠে আসলেও সহকর্মী আলী আহসানের আর দেখা মিলেনি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটক নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। বিকেল সাড়ে চারটার দিকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
Related News
ধোপাজান-চলতি নদীতে নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদীর বালু লুট প্রতিরোধ ও জড়িতদের শনাক্তে নদীর মোহনায় সিসি ক্যামেরাRead More
সুনামগঞ্জের মানবপাচারকারী ভাই-বোন সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইন দায়েরকৃত মামলায় ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে।Read More



Comments are Closed