সিলেটে ১১ লক্ষ টাকার ভারতীয় মখমল কাপড় জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একটি বাস তল্লাশি করে চোরাই পথে নিয়ে আসা প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় মখমল কাপড় জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন কল্লগ্রাম এলাকায় বাইপাস সড়কে নাবিদ পরিবহন নামের বাসটি (সিলেট-জ-১১-০৪৩৫) থেকে এসব পণ্য জব্দ করা হয়।
এসময় বাসচালক ও আরেকজনকে আটক করে শাহপরাণ থানাপুলিশ। তারা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের মৃত সরন আলীর ছেলে মো. সাজ্জাদুর রহমান (২৫) ও একই উপজেলার নিজপাট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে বাসচালক আব্দুল মান্নান (২৭)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শাহপরাণ থানাপুলিশ সকাল ৭টার দিকে কল্লগ্রাম সাকিনস্থ নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের সামনে বাইপাস সড়কে চেকপোস্ট বসায়। এসময় সুরমা গেইট হয়ে মুরাদপুরের দিকে আসা একটি মিনি বাসকে থামার জন্য সিগন্যাল দিলে বাসটি থামে। তখন মিনি বাসের ড্রাইভার ও তার সঙ্গে থাকা সাজ্জাদুর রহমান বাসের ভিতর থান কাপড় আছে বলে জানায়। তবে তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় বাসটি তল্লালি করে বেশ কয়েকটি বস্তার ভিতরে ভারতীয় মখমল জাতীয় মোট ২ হাজার ৭৪৪ মিটার কাপড় জব্দ করে। যেগুলো চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা হয় এবং কৌশলে বাসে করে সিলেটে নিয়ে আসছিলেন চোরাকারবারিরা।
এসব কাপড়ের দাম ১০ লাখ ৯৭ হাজার ৮৯৬ টাকা। এছাড়া চোরাই পণ্য বহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে বাসচালক জানায়, এসব ভারতীয় কাপড়ের মালিক আটক সাজ্জাদুর রহমান এবং পলাতক মানিক (২৬) ও স্বপন (২৮) নামের দুজন। পলাতক দুজনকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে, আটক দুজনের বিরুদ্ধে শাহপরাণ থানার এএসআই মো. সোহেল আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তাদের আদালতের নির্দেশে জেলহাজাতে প্রেরণ করে পুলিশ।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed