ডোমারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বাড়ীর পার্শ্বে পুকুরের পানিতে ডুবে পিয়াস রায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
পিয়াস রায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের উত্তর নয়ানী বাগডোকরা গ্রামের নতুন আশ্রম পাড়ার গৌতম রায় ও রুপালী রায় দম্পতির ছেলে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে বাবা মায়ের দৃষ্টির অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। বাড়ীর বাইরে গৌতম রায় পুকুরের পানিতে ছেলেকে ভেসে থাকতে দেখে চিৎকার করে পুকুরে ঝাপ দিয়ে ছেলেকে পানি থেকে উদ্ধার করেন। এ সময় প্রতিবেশীরা এসে দেখেন ছেলেটি মারা গেছে।
প্রতিবেশী মল্লিক রায় জানান, পূজার কারণে বাড়ির সবাই ব্যস্ত ছিল। এরই মধ্যে শিশুটি দুপুরের কোন এক সময় পুকুরে পড়ে যায়। এবং শিশুটির বাবা বেলা ২টার দিকে তাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখতে পায়।
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed