বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে বানিয়াচংয়ের পার্শ্ববর্তী শুটকি নদীতে এ ঘটনা ঘটে।
সেলিম মিয়া বানিয়াচংয়ের নন্দীপাড়া বাদাওরি মহল্লার জালাল মিয়ার ছেলে।
বানিয়াচং থানার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান- সেলিম মিয়াসহ কয়েকজন মিলে শুটকি নদীতে সকালে মাছ ধরতে যায়। এসময় হালকা ঝড়ো হওয়ার সাথে বজ্রপাত শুরু হলে সে বজ্রাঘাতে আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা পৌছে মরদেহ বাড়িতে নিয়ে যায়। এসময় কান্নায় ভেঙে পড়েন তারা।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান জানান- বিষয়টি নিয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের রিপোর্ট পাঠিয়েছি। বরাদ্দ আসলেই সেলিম মিয়ার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed