তাহিরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব দুই সহযোগিসহ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদক: পালিয়ে যাবার পথে হাওরাঞ্চলের ওয়াটার লর্ড খ্যাত প্রয়াত জয়নাল আবেদীনের পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব দুই সহযোগি সহ জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) মধরাতে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের রাধানগর পয়েন্ট থেকে অপর দুই সহযোগিসহ ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খাঁন (বিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।
আফতাব সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের হাওরের ওয়াটারলর্ড খ্যাত প্রয়াত চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব বিদেশে পালিয়ে যাওয়া সদ্য সাবেক এমপি রনজিত চন্দ্র সরকারের ঘনিষ্ট সহযোগি ও উপজেলার বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জ সদর মডেল থানায় নাশকতা মামলা ছাড়াও আফতাবের বিরুদ্ধে তাহিরপুর থানায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। একই সময় সাথে থাকা তাহিরপুরের কামড়াবন্দ গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুস সহিদের ছেলে আফতাবের ভাগ্নে সজল সিদ্দীকি ও সোহালা গ্রামের আমিনকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার সজল ও আমিনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ারা জারি করা ছিল।
আফতাব ও তার সহযোগিদের বিরুদ্ধে সম্প্রতি তাহিরপুর থানায় প্রাণ রক্ষার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার শিক্ষার্থী সাধারন ডায়েরি (জিডি) করেছেন।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed