সিলেটে জাতীয়তাবাদী ওলামা দলের সব কমিটি বিলুপ্ত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভী বাজার জেলা, হবিগঞ্জ জেলা ও সুনামগঞ্জ জেলার ওলামা দলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (৫ অক্টোবর) মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed