জগন্নাথপুরে ৪ শতাতিক রোগীর চক্ষু পরীক্ষা, ৫৫ জনের ছানি অপারেশন
বৈশাখী নিউজ ডেস্ক: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে শাহজালাল আই কেয়ার আয়োজিত এবং যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মারুফ আহমদ এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং রোগীদের ছানি অপারেশন করা হয়েছে।
১ অক্টোবর মঙ্গলবার সৈয়দপুর চৌধুরী বাড়িতে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাক) এর সভাপতি সোলেমান হোসেন এর সভাপতিত্বে এবং সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাক) এর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম হিরন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল আই কেয়ার এর চেয়ারম্যান ডাঃ সাহেদ আহমদ, মাওলানা চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব সৈয়দ আবু আলী, সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সৈয়দ সানাওর আলী প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed